যুদ্ধবিরতির প্রস্তাবের মাঝেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা নিহত ৪
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০১:৫০ এএম
ফাইল ছবি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুদ্ধবিরতি ও সংলাপের প্রস্তাব উপেক্ষা করে দেশটির খারকিভ অঞ্চলে নতুন করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
মঙ্গলবার (৯ জুন) চালানো এই হামলায় অন্তত ৪ জন নিহত এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানান, রাশিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন খারকিভের বেশ কিছু আবাসিক ও বাণিজ্যিক ভবনে আঘাত হানে। হামলার পর ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়েন। বর্তমানে সেখানে নিখোঁজদের উদ্ধারে জরুরি বিভাগের কর্মীরা ব্যাপক উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
এই হামলা যখন চালানো হয়, তখন ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির শীর্ষ নেতাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক শেষে রাজধানী কিয়েভে ফিরছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি বড় ধরনের হামলার পর যুদ্ধাবস্থা নিরসনে একটি যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর সক্রিয় অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় সংলাপের প্রস্তাবও দেন জেলেনস্কি।
/এএ