×
Logo

আন্তর্জাতিক

নেতানিয়াহুর লাইফ প্রজেক্ট 'ইরান' ব্যর্থ হয়েছে: ইসরায়েলি লেখক গিডিয়ন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:৫৪ পিএম

নেতানিয়াহুর লাইফ প্রজেক্ট 'ইরান' ব্যর্থ হয়েছে: ইসরায়েলি লেখক গিডিয়ন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লাইফ প্রজেক্ট 'ইরান' ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি লেখক ও বিশ্লেষক গিডিয়ন লেভি। মঙ্গলবার (৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক অ্যানালাইসিস তিনি এমন মতামত শেয়ার করেন।

তিনি মনে করেন, সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে ইরানকে পরাজিত করার যে ধারণা নেতানিয়াহু বছরের পর বছর ধরে প্রচার করেছেন, সাম্প্রতিক ঘটনাবলি এবং ইরানের প্রতিরোধ সেটিকে ভুল প্রমাণ করেছে।

গিডিয়ন লেভি বলেন, নেতানিয়াহু'র রাজনৈতিক জীবনের অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইসলামিক প্রজাতন্ত্রকে দুর্বল করা। তবে, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক দুই দফা হামলার পরও বাস্তব পরিস্থিতিতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। নেতানিয়াহুর বিশ্বাস ছিলো, শক্তি প্রয়োগ করে দেশটিকে পরাজিত করা সম্ভব। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করেছে যে এই ধারণা 'বাস্তবসম্মত' নয়।

তিনি আরও বলেন, নেতানিয়াহু হয়তো এখন উপলব্ধি করেছেন যে তার দীর্ঘদিনের এই কৌশল প্রত্যাশিত ফল দেয়নি। যদিও তিনি প্রকাশ্যে তা স্বীকার করছেন না, তবুও বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরছে।

এদিকে, ইসরায়েলের কট্টর ডানপন্থী কিছু মন্ত্রী যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে এককভাবে সামরিক পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছেন। এ ধরনের অবস্থানকে বিপজ্জনক বলে মনে করেন লেভি।

এ বিষয়ে গিডিয়ন লেভি বলেন, যারা এ ধরনের কথা বলছেন, তারা কোনো কিছুর জন্য জবাবদিহি করেন না। তাই তারা সহজেই বলতে পারেন যে যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে নিজেদের শক্তিতেই যুদ্ধ চালিয়ে যেতে হবে। কিন্তু বাস্তবতা হলো ইসরায়েল একা সংঘাত  চালিয়ে যেতে সক্ষম নয়। ইরান প্রশ্নে নতুন করে সহিংসতার পথ বেছে নিলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয় বরং এটি অঞ্চলে আরও অস্থিতিশীলতা ও সংঘাত বাড়াতে পারে।

/এওয়াইএ/এআই 

Logo