×
Logo

আন্তর্জাতিক

ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্রের জবাবে বৈরুতে ২০-৩০ ভবনে হামলার প্রস্তাব ইসরায়েলি অর্থমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম

ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্রের জবাবে বৈরুতে ২০-৩০ ভবনে হামলার প্রস্তাব ইসরায়েলি অর্থমন্ত্রীর

ইসরায়েলকে টার্গেট করে ছোঁড়া ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ এলাকায় ২০ থেকে ৩০টি ভবনে হামলার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। 

সোমবার (৮ জুন) নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তিনি এ প্রস্তাব দেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

দাহিয়েহ বৈরুতের একটি উপশহর, যেখানে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর শক্তিশালী উপস্থিতি রয়েছে। গতকাল রোববার, ইসরায়েলি বাহিনী ওই এলাকায় হামলা চালানোর পরই ইরান ইসরায়েলের দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, স্মোটরিচের যুক্তি হলো, ইরানের সঙ্গে সরাসরি পাল্টাপাল্টি হামলার চেয়ে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত হানা বেশি কার্যকর হবে। তার দাবি, এতে লেবাননে দীর্ঘমেয়াদে নিরাপত্তা ও প্রতিরোধ সক্ষমতা জোরদার হবে এবং ইরানের ওপরও চাপ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, ইরানের সঙ্গে সরাসরি সামরিক অভিযান পরিচালনায় দীর্ঘ সময় ও বেশি সম্পদ প্রয়োজন হয়। এর পরিবর্তে বৈরুতে হিজবুল্লাহর অবস্থানগুলোতে দ্রুত জবাবি হামলা চালানো সম্ভব।

তবে এ প্রস্তাবের বিষয়ে ইসরায়েলি সরকার বা নিরাপত্তা মন্ত্রিসভার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

/এআই 

Logo