×
Logo

আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্ট

'আমরা যুদ্ধক্ষেত্র ছাড়িনি, আলোচনার টেবিলও ত্যাগ করিনি'

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:১৬ পিএম

'আমরা যুদ্ধক্ষেত্র ছাড়িনি, আলোচনার টেবিলও ত্যাগ করিনি'

ফাইল ছবি

ইসরায়েলের সাথে সকালে তীব্র ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা বিনিময়ের পর এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরান আলোচনার পথ বন্ধ করে দেয়নি উল্লেখ করে তিনি জানিয়েছেন, তেহরান এখনও ওয়াশিংটনের সাথে আলোচনার টেবিল ত্যাগ করেনি।

সোমবার (৮ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান একই সাথে ‘যুদ্ধক্ষেত্র’ থেকেও পিছিয়ে যায়নি। আলোচনার পাশাপাশি নিজেদের প্রতিরক্ষার বিষয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি।  

নিজের পোস্টে জাতীয় শক্তির ভারসাম্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেন, কূটনীতি এবং প্রতিরক্ষা হলো জাতীয় শক্তির দুটি ডানা। তিনি আরও যোগ করেন, আমরা যেমন যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাইনি, ঠিক তেমনি আলোচনার টেবিলও ত্যাগ করিনি। 

/এওয়াইএ/এএ 

Logo