×
Logo

আন্তর্জাতিক

ইরানের হামলার পর ট্রাম্পের সাথে নেতানিয়াহুর ফোনালাপ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম

ইরানের হামলার পর ট্রাম্পের সাথে নেতানিয়াহুর ফোনালাপ

ফাইল ছবি

ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার পরপরই দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক জরুরি বৈঠকে বসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (৮ জুন) ইসরায়েলি প্রতিরক্ষা ও কূটনৈতিক কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘চ্যানেল টুয়েলভ’ এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক গুরুত্বপূর্ণ ফোনালাপ শেষ করার পরপরই নেতানিয়াহু এই উচ্চপর্যায়ের জরুরি বৈঠকটি ডাকেন। তবে এই ফোনালাপ ও বৈঠকের বিষয়ে তেল আবিব কিংবা হোয়াইট হাউজের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফোনালাপের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে পাল্টা হামলার পরিবর্তে আলোচনার মাধ্যমে শান্ত করার পক্ষে মত দেন।এরই লক্ষ্যে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে এই মুহূর্তে বড় ধরনের কোনো পাল্টা পদক্ষেপ না নিয়ে, আরও বেশ কয়েক দিন ধৈর্য ধরার ও পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছেন। 

/এএ 

Logo