সংঘাতের মধ্যে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:০৫ পিএম
ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত তীব্রতর হওয়ার কারণে তেহরানের আন্তর্জাতিক ইমাম খোমেনি বিমানবন্দর ও মেহরাবাদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। সোমবার (৮ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়। খবর সিএনএনের।
ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানায়, দেশটির সিভিল অ্যাভিয়েশন সংস্থার জনসংযোগ অফিসের বরাত দিয়ে পশ্চিমাঞ্চলের সব বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
ইমাম খোমেনি ও মেহরাবাদ বিমানবন্দর দেশটির গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র হিসেবে কাজ করে, যেখানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটেই ফ্লাইট পরিচালিত হয়।
উল্লেখ্য, যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার লেবাননের রাজধানী বৈরুতে বড় হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়ে তেহরান।
/এএন