ইসরায়েলে হামলার সময় সৌদির মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:১৫ এএম
যুদ্ধবিরতির মধ্যেই চলছে ইরান-ইসরায়েল সংঘাত। এরই মাঝে সৌদি আরবের মার্কিন বিমানঘাঁটি প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে জোরালো বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে, হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইরান। খবর মিডল ইস্ট আই এর।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক সামরিক কর্মকর্তার বরাতে জানায়, ইরান ওই স্থাপনায় কোনো মিসাইল ছোড়েনি।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, ইরান থেকে মিসাল ছোঁড়ার পরপরই ঘাঁটিটিতে সৌদি সিভিল ডিফেন্স তাদের জরুরি সতর্কতা ব্যবস্থার মাধ্যমে বাসিন্দাদের সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করে একটি জনসাধারণের সতর্কবার্তা জারি করে। এসময়, স্থাপনাটিতে কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
তবে সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত প্রকাশ্যে ওই ঘটনার জন্য কোনো নির্দিষ্ট পক্ষকে দায়ী করেনি।
প্রসঙ্গত, আবারও পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়েছে ইরান–ইসরায়েল। একে অপরকে জবাব দিয়েছে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে। লেবাননে আগ্রাসনের জবাবে রোববার রাতে ইসরায়েলে অভিযান চালিয়েছে ইরান। জবাবে তেলআবিব ইস্ফাহান ও তাবরিজে হামলা চালিয়েছে। সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
/এএন