ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ট্রাম্পের আহ্বান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৩৮ এএম
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই বেশ কয়েকটি আন্তর্জাতিক ও মার্কিন গণমাধ্যমে দেওয়া ফোন সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বরাতে গণমাধ্যমগুলো দাবি করেছে, ইরানের হামলায় কেউ আহত হয়নি। তাই নতুন করে আর হামলা না চালানোর আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া বেনিয়ামিন নেতানিয়াহুর আর কোনো বিকল্প নেই বলেও সংবাদগুলোতে ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্য উঠে এসেছে।
ইরানের হামলার জবাবে তেহরানে পাল্টা আক্রমণ ইসরায়েলের
রাজধানী তেহরানসহ ইরানের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার (৭ জুন) মধ্যরাত থেকে শুরু হওয়া এই হামলায় কেঁপে ওঠে তেহরান, তাবরিজ ও ইসফাহান শহর। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার খবর নিশ্চিত করা হয়েছে।
আইআরএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইসফাহান শহরে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, পশ্চিম ও মধ্য ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
আইআরআইবি সম্প্রচারকারী সংস্থা জানিয়েছে, তেহরান, তাবরিজ এবং ইসফাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।