×
Logo

আন্তর্জাতিক

ইসরায়েলি সেনাঘাঁটি লক্ষ্য করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০১:৫৩ এএম

ইসরায়েলি সেনাঘাঁটি লক্ষ্য করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ফাইল ছবি

লেবানন সীমান্তের কাছে এবং উত্তর ইসরায়েলে জড়ো হওয়া ইসরায়েলি সেনা ও তাদের সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে একযোগে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী।

সোমবার (৮ জুন) এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী জানায়, লেবাননের মারকাবা শহরের অদূরে মার্জ নামক এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছে।

সংগঠনটি আরও দাবি করেছে, আল-আদিসা শহরের দক্ষিণে জাল আল-হামমার এলাকায় অবস্থানরত ইসরায়েলি সৈন্যদের ওপরও তারা আঘাত হেনেছে। এর পাশাপাশি ডোভের ব্যারাকে থাকা ইসরায়েলি সেনাদের ওপরও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী পক্ষ থেকে বলা হয়েছে, এবার অত্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন ও নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে ইফতাহ ব্যারাকে থাকা ইসরায়েলি সেনাবাহিনীর একটি আর্টিলারি অবস্থান এবং বিরকাত আল-মার্জের কাছে জড়ো হওয়া ইসরায়েলি সৈন্যদের ওপর সফলভাবে হামলা চালানো হয়েছে।

এদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী এই হামলার বিপরীতে ইসরায়েলি বাহিনীও লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে বিভিন্ন শহর ও গ্রামে অবিরাম ও তীব্র বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে।

/এএ

Logo