ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০১:৪৫ এএম
ফাইল ছবি
ইসরায়েলকে লক্ষ্য করে ইরান থেকে একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
সোমবার (৮ জুন) ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে।
এর মাত্র কয়েক মিনিট আগেই ইসরায়েলি সেনাবাহিনী এক ঘোষণায় জানিয়েছিল, আগামী কয়েক ঘণ্টার মধ্যে দেশের ওপর বড় ধরনের বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে।
সোমবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইসরায়েলের চালানো এক প্রাণঘাতী ও ভয়াবহ হামলার পর এই আশঙ্কায় পুরো সামরিক বাহিনীকে 'হাই অ্যালার্ট' বা সর্বোচ্চ সতর্কতাবস্থায় রাখা হয়েছিল।
/এএ