×
Logo

আন্তর্জাতিক

লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সদর দফতরে হামলার দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম

লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সদর দফতরে হামলার দাবি ইসরায়েলের

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে হিজবুল্লাহ'র সদরদফতরে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)।

রোববার (৭ জুন) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়। 

গতকাল শনিবার এক বিবৃতিতে আইডিএফ জানায়, বৈরুতের দাহিয়েহ এলাকায় এ হামলা চালানো হয়। অঞ্চলটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হিজবুল্লাহ'র হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তবে, হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় হিজবুল্লাহ'র পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

/এআই

Logo