ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালিয়ে চারটি ড্রোন ধ্বংস করার দাবি যুক্তরাষ্ট্রের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৮:০২ এএম
ইরানের দুটি রাডার কেন্দ্রে হামলা চালিয়ে কমপক্ষে চারটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ কথা জানিয়েছে। বিবিসি শনিবার (৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
সেন্টকমের দাবি, কেশম দ্বীপ এবং গোরুকে উপকূলে নজরদারি রাডার কেন্দ্রে হামলা করে চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে। ইরান হরমুজ প্রণালিতে মার্কিন নেভির নৌযান লক্ষ্য করে ড্রোনগুলো ছুঁড়েছিল। আত্মরক্ষার স্বার্থে এই ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে। তাসনিম নিউজ দাবি করেছে, দক্ষিণে হরমুজগানে সিরিক বন্দরেও হামলা করেছে যুক্তরাষ্ট্র। সেখানে একাধিক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।
এ বিষয়ে ইরান দাবি করেছে, ওমান উপসাগরে মার্কিন বাহিনীকে সতর্ক করতে গুলি ছোঁড়া হয়েছে। হামলার কোনো উদ্দেশ্যই ছিল না।
/এসআর