×
Logo

আন্তর্জাতিক

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র-ড্রোন ছোঁড়ার দাবি ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৭:২১ পিএম

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র-ড্রোন ছোঁড়ার দাবি ইরানের

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোঁড়ার দাবি করেছে ইরান। শুক্রবার (৫ জুন) দেশটির নৌবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের অভিযোগ, সমুদ্রপথে চলাচলকারী জাহাজে হয়রানি চালানোর পাশাপাশি বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার জব্দ করছে মার্কিন নৌবাহিনী।

এর আগে, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড সেন্টার জানায়, ভারত মহাসাগরে রাতভর অভিযানে নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজ 'এমটি ডাভিনা' আটক করেছে যুক্তরাষ্ট্র। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন বাহিনী জানায়, অবৈধ নেটওয়ার্ক দমনে এবং ইরানকে সহায়তা দেওয়া জাহাজগুলো আটকে দিতে তাদের সামুদ্রিক অভিযান অব্যাহত থাকবে।

ইরানের তেল রফতানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর এবং হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটলো। সামুদ্রিক নিরাপত্তা ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

/এআই 

Logo