×
Logo

আন্তর্জাতিক

টানা ৪র্থ দিনের বিক্ষোভে উত্তাল আলবেনিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:১৪ পিএম

টানা ৪র্থ দিনের বিক্ষোভে উত্তাল আলবেনিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিলিয়ন ডলারের একটি বিলাসবহুল রিসোর্ট পরিকল্পনার বিরুদ্ধে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়া। বিতর্কিত এই প্রকল্পের প্রতিবাদে রাজধানী তিরানার সড়কে নেমে এসেছেন হাজার হাজার সাধারণ মানুষ ও পরিবেশবাদী আন্দোলনকারী।

গত চার দিনের আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার (৪ জুন)  বিক্ষোভটি সবচেয়ে ব্যাপক ও তীব্র আকার ধারণ করে। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সরকার এই প্রকল্পের অনুমোদন দেওয়ার জন্য এখন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মহলের কাছ থেকে ব্যাপক চাপের মুখে পড়েছে।

বিক্ষোভকারীদের মূল আপত্তি জ্যারেড কুশনারের মালিকানাধীন বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যাফেইনিটি পার্টনার্স এর একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে। প্রতিষ্ঠানটি আলবেনিয়ার উপকূলীয় এলাকা ভিয়োসা নার্তার একটি দ্বীপের সুরক্ষিত বনাঞ্চল এবং বন্যপ্রাণীদের অভয়ারণ্য ধ্বংস করে সেখানে এই বিশাল ও বিলাসবহুল রিসোর্টটি নির্মাণ করতে যাচ্ছে।

পরিবেশবাদীদের দাবি, এই সুরক্ষিত বনাঞ্চলে রিসোর্ট তৈরি করা হলে তা ওই অঞ্চলের জীববৈচিত্র্য ও বিরল প্রজাতির প্রাণীদের অস্তিত্ব সম্পূর্ণ বিপন্ন করে তুলবে। প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করে এমন পুঁজিপতিবান্ধব প্রকল্প কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তারা অবিলম্বে এই বিলিয়ন ডলারের লাক্সারি রিসোর্ট পরিকল্পনা বাতিল করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

/এএ

Logo