×
Logo

আন্তর্জাতিক

৭ বছর পর উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:৪২ এএম

৭ বছর পর উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং

ফাইল ছবি

সাত বছরের দীর্ঘ বিরতির পর উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সোমবার (৮ জুন) দুই দিনের রাষ্ট্রীয় সফরে পিয়ংইয়ং পৌঁছানোর কথা রয়েছে তার। সেখানে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

শুক্রবার (৫ জুন) এ তথ্য নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। 

উল্লেখ্য, চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের কয়েক সপ্তাহ পরই শি জিনপিংয়ের উত্তর কোরিয়া সফরের ঘোষণা দিয়েছে বেইজিং। ফলে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এ সফরকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

চীন ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিবেশি রাষ্ট্রের সাথে শীতল হতে থাকা সম্পর্ক পুনরায় উজ্জীবিত করতে এই পদক্ষেপ নিতে যাচ্ছে চীন।

/এওয়াইএ


Logo