ক্রোয়েশিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, ৪ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৮:৫৯ এএম
ক্রোয়েশিয়ায় একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে চারজন আরোহী প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) দেশটির ইস্ত্রিয়া উপদ্বীপের মেদুলিন টাউনের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা যায় , বিধ্বস্ত প্লেনটি জার্মানির মালিকানাধীন ছিল এবং সেটি অস্ট্রিয়া থেকে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেদুলিন টাউনের দুর্ঘটনাস্থল দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাতাসে অনিয়ন্ত্রিতভাবে পাক খেতে থাকে। এর পরমুহূর্তেই তীব্র গতিতে তা মাটিতে আছড়ে পড়ে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত ওই বিমানটিতে পাইলটসহ মোট ছয়জন আরোহী ছিলেন। ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হলেও, বাকি দুই আরোহীর ভাগ্যে কী ঘটেছে বা তাদের বর্তমান পরিণতি সম্পর্কে এখনও কোনো সঠিক তথ্য মেলেনি। এছাড়া বিমানটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণও এখন পর্যন্ত জানা যায়নি।
/এএ