×
Logo

আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরপরই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:২৫ পিএম

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরপরই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

ফাইল ছবি

লেবানন সরকারের সাথে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরপরই দক্ষিণ লেবাননে একটি ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৪ জুন) লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননের জেফতা-কফারওয়া সড়কে একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে এই ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন কর্মকর্তাদের মধ্যস্থতায় ধারাবাহিক বেশ কয়েকটি ফলপ্রসূ বৈঠকের পর ইসরায়েল ও লেবানন সরকার যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছিল। কিন্তু এই দ্বিপাক্ষিক সমঝোতার পরপরই ইসরায়েলের এই আকস্মিক হামলা যুদ্ধবিরতির স্থায়িত্বকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।

এদিকে, এই শান্তি আলোচনা ও যুদ্ধবিরতির তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। ইসরায়েলের অন্যতম প্রধান দাবি অনুযায়ী লেবাননের সশস্ত্র গোষ্ঠী লিতানি নদীর দক্ষিণাঞ্চলীয় এলাকা থেকে তাদের যোদ্ধাদের প্রত্যাহার করতে শেষ পর্যন্ত রাজি হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

/এএ 

Logo