কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ফুটেজ প্রকাশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৯:৩৮ এএম
ফাইল ছবি
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ড্রোন হামলার মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ।
বুধবার (৩ জুন) বিমানবন্দরটির ‘টার্মিনাল ওয়ান’-এ লাগানো বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরার ধারণকৃত দৃশ্যটি প্রথম প্রচার করে কুয়েতের রাষ্ট্রীয় সংবাদসংস্থা।
প্রকাশিত সেই ভিডিও ফুটেজে দেখা যায়, ইরানের তৈরি একটি ‘শাহেদ’ ড্রোন কোনো ধরনের বাধা ছাড়াই সরাসরি যাত্রী ছাউনি বা প্যাসেঞ্জার টার্মিনালটিতে আছড়ে পড়ছে। হামলার সময় বিমানবন্দরটিতে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) কার্যকর ছিল না বলে জানা গেছে।
বুধবারের এই আকস্মিক ও শক্তিশালী ড্রোন হামলায় বিমানবন্দরে থাকা অন্তত একজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
এছাড়া ড্রোনের জোরালো বিস্ফোরণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনটি উল্লেখযোগ্য ও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।
/এএ