ইরান যুদ্ধ থামাতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:৩৭ এএম
ইরান যুদ্ধ থামাতে মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) একটি প্রস্তাব পাস হয়েছে, যেখানে কংগ্রেসের অনুমোদন ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে সামরিক হামলা চালানোর ক্ষমতা সীমিত রাখা হয়েছে। খবর বিবিসির।
বুধবার (৩ জুন) হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাটদের আনা ওয়ার পাওয়ারস প্রস্তাবটি ২১৫-২০৮ ভোটে পাস হয়। যেখানে চারজন রিপাবলিকান ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেন।
গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ নিয়ে এটি ছিল ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার চতুর্থ প্রচেষ্টা, যা সমালোচকদের মতে কংগ্রেসের অনুমোদন ছাড়াই পরিচালিত হয়েছে।
তবে, এই প্রস্তাবটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম। কারণ এটি কার্যকর হতে হলে রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটের অনুমোদন প্রয়োজন। সেখানেও রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে এই প্রস্তাবে ভেটো দিতে পারেন। সে ক্ষেত্রে উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন হবে তা বাতিল করতে।
এর আগেও, একাধিকবার প্রতিনিধি পরিষদে তোলা হয়েছিলো ওয়ার পাওয়ারস প্রস্তাবটি। তবে তা এখনো পূর্ণাঙ্গ ভোটে যায়নি।
/এএন