×
Logo

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা আজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৮:৫২ এএম

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা আজ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশিরভাগ দেশে পবিত্র ঈদ-উল-আযহা আজ। ত্যাগের মহিমায় দিনটি পালন করবেন ধর্মপ্রাণ মুসলিমরা।

বুধবার (২৭ মে) সকালে ঈদ জামাতের পর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন মুসল্লিরা। সৌদিতে পশু কোরবানির পর মাথা মুণ্ডন করবেন হাজিরা। 

ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাতেও ঈদুল আযহা আজ। 

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ—ইন্দোনেশিয়ার জাকার্তায় আল-আজহার মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। এছাড়াও পশ্চিমা দেশগুলোতেও ঈদুল আজহা আজ। 

বাংলাদেশের মতো, উপমহাদেশের ভারত-পাকিস্তানে ঈদুল আজহা পালিত হবে বৃহস্পতিবার। মুসলিমদের অন্যতম প্রধান এ ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান।

/এআই 

Logo