×
Logo

আন্তর্জাতিক

পাঁচ বছরে ৫শ’ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত: রুবিও

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৫:১৯ পিএম

পাঁচ বছরে ৫শ’ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত: রুবিও

আগামী পাঁচ বছরে ৫০০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্য কিনবে ভারত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

রোববার (২৪ মে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই চুক্তিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর এবং আমেরিকান কূটনীতিকদের ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী রুবিও। 

তিনি বলেন, এই ৫০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কৃষি খাতে ব্যয় করা হবে।

/এআই 


Logo