×
Logo

আন্তর্জাতিক

ভারতে ৫ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো পেট্রোল-ডিজেলের দাম বাড়লো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১১:৪৯ এএম

ভারতে ৫ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো পেট্রোল-ডিজেলের দাম বাড়লো

ভারতে আবারও বাড়ানো হয়েছে ডিজেল ও পেট্রোলের দাম। গত সোমবার তেল কোম্পানিগুলো খুচরা বিক্রয়মূল্য পুনঃনির্ধারণ করায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের এই দাম বাড়ল।

ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ। হরমুজ প্রণালিতে ব্লকেড চলমান থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে, এরই প্রভাবে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় দফা মূল্যবৃদ্ধি বলে মনে করছেন বিশ্লেষকরা।

মঙ্গলবার ভারত সরকার প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম প্রায় ০.৯ রুপি (প্রায় ০.০০৯৩ ডলার) করে বাড়িয়েছে। বৈশ্বিক অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে হওয়া আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ সমন্বয়ের পর পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি লিটার ৯৮.৬৪ রুপি (১.০২ ডলার), যা আগে ছিল ৯৭.৭৭ রুপি (১.০১ ডলার)। একইভাবে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯১.৫৮ রুপি (০.৯৫ ডলার), যা আগে ছিল ৯০.৬৭ রুপি (০.৯৪ ডলার)।

এর আগে শুক্রবার আরও বড় ধরনের মূল্যবৃদ্ধি করা হয়, যেখানে প্রতি লিটারে ৩ রুপি বাড়ানো হয়েছিল। এটি ছিল চার বছরের মধ্যে ভারতের প্রথম অভ্যন্তরীণ জ্বালানি মূল্য সমন্বয়।

দেশটিতে জ্বালানির মূল্যবৃদ্ধির আরেকটি বড় কারণ হলো রাশিয়ার তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞার সাময়িক ছাড়ের মেয়াদ শেষ হওয়া। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে যে বিশেষ সুযোগ দিয়েছিল, তার মেয়াদ গত শনিবার শেষ হয়েছে।  

/এআই 

Logo