×
Logo

আন্তর্জাতিক

২৭ মে তিউনিসিয়া ও তুরস্কে ঈদুল আজহা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:১৫ পিএম

২৭ মে তিউনিসিয়া ও তুরস্কে ঈদুল আজহা

ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্কে। দেশ দুটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। খবর গালফ নিউজ।

আরবি বর্ষপঞ্জি অনুযায়ী দেশ দুইটিতে আগামীকাল সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন। সেই হিসাবে জিলহজ মাসের ১০ তারিখ ২৭ মে ঈদের তারিখ নির্ধারিত করেছে তারা।

তুরস্ক সাধারণত খালি চোখে চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবভিত্তিক প্রাক-নির্ধারিত ইসলামী ক্যালেন্ডার অনুসরণ করে।

/এসআইএন

Logo