×
Logo

আন্তর্জাতিক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৫:৫৪ পিএম

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

অবশেষে দীর্ঘ জল্পনা-কল্পনার পর তামিলনাড়ুর বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে তামিলাগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে)। রাজ্যটির মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়। বাম দল ও ভিসিকের সমর্থন পাওয়ার পর দলটির সমর্থন সংখ্যা ১১৯-এ পৌঁছেছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সীমা অতিক্রম করেছে।

শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসবেন বিজয়।

রাজনৈতিক সূত্রগুলোর ধারণা, এ বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন। এর আগে বুধবার ও বৃহস্পতিবার গভর্নরের সঙ্গে বৈঠক করলেও সরকার গঠনের মতো পর্যাপ্ত সমর্থন না থাকায় ইতিবাচক সিদ্ধান্ত পাননি বিজয়। গভর্নর তখন জানতে চান, ১১৩ জন বিধায়ক নিয়ে কীভাবে সরকার পরিচালনা করবে টিভিকে এবং কোন দলগুলো তাদের সমর্থন দেবে।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পেয়ে চমক দেখায় টিভিকে। তবে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০ আসন পিছিয়ে থাকায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

/এসআইএন


Logo