×
Logo

আন্তর্জাতিক

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ‘একটি বোঝা’: ইসমাইল বাঘেই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:১৫ পিএম

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ‘একটি বোঝা’: ইসমাইল বাঘেই

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ‘একটি বোঝা’ এবং এটি কোনো নিরাপত্তা আনছে না, বরং নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। খবর আল জাজিরার। 

মঙ্গলবার (৫ মে) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। 

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলোতে থাকা তাদের সামরিক ও লজিস্টিক সহায়তা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আগ্রাসনমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।

বাঘেই আরও বলেন, আমরা এ অঞ্চলের কোনো দেশের প্রতি শত্রুভাবাপন্ন নই। আমরা কেবল আত্মরক্ষার প্রয়োজনে তাদের ভূখণ্ডে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হয়েছি, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরক্ষা দরকার ছিল। এছাড়া উপসাগরীয় দেশগুলোকে বাইরে থেকে 'নিরাপত্তা ধার করা' বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। 

এর আগে, সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, গতকাল ইরান থেকে অন্তত ১৫টি ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন তাদের ভূখণ্ডে আঘাত হানে। এর মধ্যে ফুজাইরাহ অঞ্চলের একটি তেল স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি তাদের। 

/এনএ 

Logo