×
Logo

আন্তর্জাতিক

চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৪:২০ পিএম

চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

আজ চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তেহরান ও বেইজিংয়ের চলমান কূটনৈতিক আলোচনা ও পরামর্শের অংশ হিসেবে এই সফর হচ্ছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর।

সফরকালে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন আরাঘচি। সেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।

আগামী ১৪ মে থেকে দুই দিনের একটি শীর্ষ সম্মেলনের জন্য শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। এর আগে, মার্চের শেষ দিকে তার বেইজিং সফরের পরিকল্পনা থাকলেও ইরান–ইসরায়েল সংঘাতের কারণে তা পেছানো হয়। 

/এআই 

Logo