ইরানের সঙ্গে সামরিক সংঘাত ‘মূলত শেষ’ হয়ে গেছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১২:২৩ পিএম
ইরানের সঙ্গে সামরিক সংঘাত ‘মূলত শেষ’ হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৫ মে) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হরমুজ প্রণালি বা পারস্য উপসাগরে মার্কিন জাহাজকে লক্ষ্য করে হামলার চেষ্টা করলে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে ফেলা’ হবে ।
গতকাল সোমবার (৪ মে) রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইট ট্রাম্পকে প্রশ্ন করেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে কি না এবং সোমবার রাতেই আবার হামলা শুরু হতে পারে কি না।
জবাবে ট্রাম্প বলেন, 'এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। আমি যদি এই প্রশ্নের সরাসরি উত্তর দিই, তাহলে অনেকে বলবে আমি প্রেসিডেন্ট হওয়ার মতো যথেষ্ট বুদ্ধিমান নই।'
হরমুজ প্রণালীতে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া নাজুক যুদ্ধবিরতি এখনও বহাল আছে কি না—এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
/এআই