×
Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণেই পাকিস্তানে শান্তি আলোচনায় অগ্রগতি হয়নি: আরাঘচি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পিএম

যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণেই পাকিস্তানে শান্তি আলোচনায় অগ্রগতি হয়নি: আরাঘচি

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছানোর পর আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণেই পাকিস্তানে শান্তি আলোচনায় অগ্রগতি হয়নি। সোমবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।  

আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণে অগ্রগতি সত্ত্বেও আগের দফার আলোচনা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, হরমুজ দিয়ে নিরাপদ চলাচল একটি বৈশ্বিক ইস্যু এবং ওমানসহ প্রতিবেশী দেশগুলোকে এই প্রণালিতে তাদের পারস্পরিক স্বার্থ রক্ষায় ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, এই সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আব্বাস আরাঘচি বৈঠক করার কথা রয়েছে।


/এআই 

Logo