×
Logo

আন্তর্জাতিক

আরাঘচিকে বহন করা বিমানে মার্কিন হামলায় নিহত স্কুল শিক্ষার্থীদের স্মরণে লেখা 'মিনাব ১৬৮'

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ পিএম

আরাঘচিকে বহন করা বিমানে মার্কিন হামলায় নিহত স্কুল শিক্ষার্থীদের স্মরণে লেখা 'মিনাব ১৬৮'

বর্তমানে রাশিয়া সফরে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তাকে বহন করা বিমান মেরাজে লেখা একটি বার্তা বিশেষভাবে আলোচনায় এসেছে। কারণ, যুদ্ধ শুরুর দিন, অর্থাৎ, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন হামলায় নিহত ১৬৮ শিশুদের স্মরণে বিমানে লেখা 'মিনাব ১৬৮'।

মূলত, গত ২৮ ফেব্রুয়ারি, ইরানের দক্ষিণে মিনাব শহরের শাজারাহ তাইয়েবাহ প্রাথমিক বিদ্যালয় ভবনে হামলাটি ছিল মার্কিন সামরিক বাহিনীর একটি নিশানাগত (টার্গেটিং) ভুল। 

বিদ্যালয় ভবনের পাশেই অবস্থিত একটি ইরানি ঘাঁটিতে হামলার সময় এ ঘটনা ঘটে। বিদ্যালয় ভবনটি আগে ওই ঘাঁটিরই অংশ ছিল। তবে, যুক্তরাষ্ট্রের এক ভুলে স্কুলে অবস্থানরত ১৬৮ শিক্ষার্থী, স্কুলের শিক্ষক এবং স্টাফ নিহত হয়। 

প্রাথমিকভাবে, হামলার দায় স্বীকার না করলেও মার্কিন সেন্ট্রাল কমান্ডের কর্মকর্তারা জানান, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির দেওয়া পুরোনো তথ্য ব্যবহার করে হামলার স্থান নির্ধারণ করেছিলেন। 

শিশুদের দিয়ে পরিপূর্ণ একটি স্কুলে হামলার এই ঘটনা নিশ্চিতভাবে সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ সামরিক ভুল হিসেবে নথিবদ্ধ হয়েছে।

/এআই 

Logo