×
Logo

আন্তর্জাতিক

ইরানি বন্দরে মার্কিন অবরোধ: ৩৮ জাহাজ ফিরিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পিএম

ইরানি বন্দরে মার্কিন অবরোধ: ৩৮ জাহাজ ফিরিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

ইরানের ওপর চলমান দুই সপ্তাহ ধরে চলছে মার্কিন নৌ-অবরোধ। অবরোধ চলাকালে তারা ৩৮টি জাহাজকে গতিপথ পরিবর্তন করার অথবা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

সোমবার (২৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে।

সেন্টকমের ওই পোস্টে বলা হয়, 'মার্কিন বাহিনী ৩৮টি জাহাজকে পথ পরিবর্তন করতে অথবা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।'

এদিকে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে অনুষ্ঠিত এক সমাবেশে 'শাহেদ-১৩৬' ড্রোন প্রদর্শন করা হয়েছে। সমাবেশে ইরানি জনতার উপস্থিতিতে এসব ড্রোন প্রদর্শন করা হয়, যেখানে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকির বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী ও নেতৃত্বের প্রতি সমর্থন জানান।

/এআই

Logo