×
Logo

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের সঙ্গে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে হামলার কোন সম্পর্ক নেই: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পিএম

ইরান যুদ্ধের সঙ্গে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে হামলার কোন সম্পর্ক নেই: ট্রাম্প

ইরান যুদ্ধের সঙ্গে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে হামলার কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই হামলার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক থাকার সম্ভাবনা খুবই কম। তার ভাষায়, 'এটি আমাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ জেতা থেকে বিরত রাখতে পারবে না। এখন পর্যন্ত যা জানা গেছে, তাতে আমি মনে করি না এর সঙ্গে সেই যুদ্ধের কোনো সম্পর্ক আছে।'

তবে এর আগে তিনি বলেন, ঘটনার পেছনে যুদ্ধের কোনো সংযোগ আছে কি না—তা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি উল্লেখ করেন, গুলির ঘটনার উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/এআই 

Logo