×
Logo

আন্তর্জাতিক

বিজেপিতে যোগ দেওয়ায় ১০ লাখ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পিএম

বিজেপিতে যোগ দেওয়ায় ১০ লাখ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপিতে যোগ দেওয়ায় ১০ লাখ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা। ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ লক্ষ ‘ফলোয়ার’ হারান তিনি। 

শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুর পর্যন্ত তার ইনস্টাগ্রামে ‘ফলোয়ার’ সংখ্যা ছিল ১ কোটি ৪৬ লাখ। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তা কমে ১ কোটি ৩৫ লাখ হয়ে গিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়,  রাঘব চাড্ডা দেশটির তরুণদের কাছে বেশ জনপ্রিয়। কিন্তু তার এই অপ্রত্যাশিত দল বদলের কাণ্ড মেনে নিতে পারছেন না 'জেন জ়ি'রা।

ধারণা করা হচ্ছে, চাড্ডা বিজেপিতে যোগ দেওয়ার পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘আনফলো’ করার ডাক দেওয়া হয়। সেই ডাকে সাড়া দেন ‘জেন জ়ি’-দের একাংশ। 


তরুণদের মাঝে রাঘব চাড্ডা জনপ্রিয় হবার পেছনে একটা বড় ভূমিকা রয়েছেসামাজিক যোগাযোগমাধ্যমের। কারণ, রাজ্যসভায় রাঘব চাড্ডার বক্তৃতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। এছাড়াও তার বক্তব্য ও পারসোনালিটি তরুণদের কাছে বেশ প্রশংসনীয়। 

উল্লেখ্য, রাঘব চাড্ডার জনপ্রিয়তার পেছনে রয়েছে আরেকটি কারণ। তার স্ত্রী পরিণীতি চোপড়া বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী এবং গায়িকা। 

/এআই  

Logo