×
Logo

আন্তর্জাতিক

ইরানের দিকে যাতায়াতকারী ৩৪টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে: সেন্টকম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম

ইরানের দিকে যাতায়াতকারী ৩৪টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে: সেন্টকম

গত ১৩ এপ্রিল হরমুজ প্রণালিতে টহল শুরু করার পর থেকে এ পর্যন্ত ৩৪টি জাহাজকে ভিন্ন পথে ঘুরিয়ে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে জানানো হয়, ইরানের ওপর 'অর্থনৈতিক' চাপ সৃষ্টি করতে এই নজরদারি চালানো হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইন বলেছেন, যুদ্ধবিরতি শেষে ইরানে আবারও হামলা চালাতে মার্কিন বাহিনী 'প্রস্তুত ও অবস্থানগতভাবে সক্ষম' রয়েছে।

তিনি জানান, ইরানের বন্দরগুলোতে আরোপিত অবরোধ কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সন্দেহভাজন জাহাজগুলোর চলাচল নজরদারিতে রাখা হয়েছে।

/এআই 

Logo