×
Logo

আন্তর্জাতিক

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন

ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকারী দলের প্রধান গালিবাফ পদত্যাগ করেছেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পিএম

ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকারী দলের প্রধান গালিবাফ পদত্যাগ করেছেন

ইরান ইন্টারন্যাশনালের দাবি, অভ্যন্তরীণ মতবিরোধের জেরে ইরানের পার্লামেন্টের স্পিকার ও পাকিস্তানে দেশটির প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ পদত্যাগ করেছেন। 

জানা গেছে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যু যুক্ত করার চেষ্টা করায় তাকে পদত্যাগে বাধ্য করা হয়।

এদিকে, তার স্থলাভিষিক্ত হিসেবে কট্টরপন্থি নেতা সাঈদ জালিলির নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও আলোচনার দায়িত্ব নেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।

/এআই 

Logo