×
Logo

আন্তর্জাতিক

হরমুজে বন্ধু দেশগুলোর জন্য টোল মওকুফ ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫২ পিএম

হরমুজে বন্ধু দেশগুলোর জন্য টোল মওকুফ ইরানের

রাশিয়াসহ কয়েকটি ‘বন্ধুপ্রতিম’ দেশকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে ফি ছাড় দিয়েছে ইরান। শুক্রবার (২৪ এপ্রিল) রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে এ তথ্য জানিয়েছেন মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। 

তিনি বলেন, আমরা কিছু দেশের জন্য ব্যতিক্রমী সুবিধা দিয়েছি। ভবিষ্যতে কী হবে, তা এখন বলতে পারছি না।

জালালি আরও বলেন, বর্তমানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য দেওয়া ছাড় ব্যবহার করার চেষ্টা করছে, উদাহরণ হিসেবে রাশিয়ার কথা বলা যায়।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনার কথাও জানিয়েছে তেহরান। 

/এনএ 

Logo