×
Logo

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে মাইন পাতার নৌযান দেখামাত্র গুলি চালানোর নির্দেশ ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পিএম

হরমুজ প্রণালিতে মাইন পাতার নৌযান দেখামাত্র গুলি চালানোর নির্দেশ ট্রাম্পের

হরমুজ প্রণালিতে মাইন পেতে রাখা যে কোনো নৌযান দেখলেই গুলি চালিয়ে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন। 

এতে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির পানিতে মাইন বসাচ্ছে— এমন যে কোনো নৌকা, যত ছোটই হোক, গুলি করে ডুবিয়ে দিতে যুক্তরাষ্ট্র নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি। 

পাশাপাশি, এ বিষয়ে কোনো ধরনের দ্বিধা থাকবে না বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

ট্রাম্প দাবি করেন, মার্কিন মাইন অপসারণকারী জাহাজগুলো বর্তমানে প্রণালিতে মাইন পরিষ্কারের কাজ করছে।

উল্লেখ্য, ৮ এপ্রিল থেকে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরানের মাঝে যুদ্ধবিরতি শুরু হলেও যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি অবরোধ আরোপে হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে।

/এনএ    

Logo