×
Logo

আন্তর্জাতিক

বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গবাসীর প্রতি মোদির বার্তা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০২:১০ পিএম

বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গবাসীর প্রতি মোদির বার্তা

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই রাজ্যবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি ভোটারদের গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার আহ্বান জানান।

ভোটারদের উদ্দেশে মোদি লিখেন, আপনারা গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করুন। বিশেষত তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের নারীদের প্রতি আমার অনুরোধ, আপনারা বিপুল সংখ্যায় ভোট দিন।

প্রথম দফায় আজ অনুষ্ঠিত হতে যাওয়া ১৫২টি আসনে ভোটগ্রহণ চলাকালে ভোটার উপস্থিতি বাড়াতে মোদির এই বার্তা আলোচনার খোরাক জুগিয়েছে।

মূলত নারী ও নতুন ভোটারদের লক্ষ্য করেই প্রধানমন্ত্রীর এই বিশেষ বার্তা বলে ধারণা করা হচ্ছে।

/এএ/এমএন

Logo