×
Logo

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৫ এএম

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে আবারও ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২২ এপ্রিল) বিবিসির প্রতিবেদন জানা যায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি গ্রামে সংবাদ সংগ্রহের কাজ করছিলেন সাংবাদিক আমাল খলিল। এ সময় তার অবস্থান লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রথম হামলার পর দ্বিতীয় দফায় হামলা চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। আমাল খলিল লেবাননজুড়ে অত্যন্ত জনপ্রিয় এবং সাহসী সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন।

এই হামলায় জয়নব ফারাজ নামে আরেকজন প্রখ্যাত সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। এছাড়া, ধ্বংসস্তূপের নিচ থেকে আরও এক বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

এদিকে, দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপরও হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে এক ফরাসি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এছাড়া নাবাতিয়েহ জেলা ও ইয়াহমার আল শাফিক শহরে ড্রোন হামলায় আরও দুই লেবানিজ নাগরিক প্রাণ হারিয়েছেন।

/এএ/এএম   



Logo