×
Logo

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন: প্রথম ধাপের ভোটগ্রহণ কাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পিএম

পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন: প্রথম ধাপের ভোটগ্রহণ কাল

রাত পোহালেই ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজ্যের ১৫২টি আসনে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে এখন তুঙ্গে উত্তেজনা। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ জেলাগুলোসহ দক্ষিণবঙ্গের আলোচিত নন্দীগ্রাম আসনে ভোটগ্রহণ হবে এই দফায়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ভোটগ্রহণ চলবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ইতোমধ্যেই প্রতিটি কেন্দ্রে ইভিএম মেশিন ও নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজ প্রায় শেষ।

এবারের নির্বাচনে সবচেয়ে বড় আকর্ষণ মেদিনীপুরের নন্দীগ্রাম আসন, যেখানে রাজনৈতিক হেভিওয়েটদের লড়াইয়ের দিকে তাকিয়ে আছে পুরো ভারত। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা ও মুর্শিদাবাদের আসনগুলোতেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে গোটা রাজ্যকে তিন স্তরের কঠোর নিরাপত্তা বলয়ে ঢেকে দেওয়া হয়েছে। পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। আকাশপথে ড্রোন ও বিমানবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে চলবে বিশেষ নজরদারি। 

/এএ/এমএন

Logo