×
Logo

আন্তর্জাতিক

ইরানের বিচার বিভাগের প্রধান

'ইরানকে আরও হামলার জন্য প্রস্তুত থাকতে হবে'

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পিএম

'ইরানকে আরও হামলার জন্য প্রস্তুত থাকতে হবে'

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালাতে পারে, এমন সম্ভাবনার কথা উল্লেখ করে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফারস নিউজে প্রকাশিত একটি ভিডিওতে তিনি বলেন, ইরানকে ১০০ শতাংশ প্রস্তুত থাকতে হবে। কারণ যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এজেই দাবি করেন, ইরানের শীর্ষ কর্মকর্তাদের হত্যা করলেও যুক্তরাষ্ট্র এখনো তাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারেনি। তাই নতুন করে হামলার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, পৃথক আরেকটি ভিডিও বার্তায় তিনি ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী জাহাজ জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। তিনি যুক্তরাষ্ট্রের এমন কার্যক্রম যুদ্ধবিরতির স্পষ্ট 'লঙ্ঘন' হিসেবে আখ্যা দেন।

এজেই বলেন, যুক্তরাষ্ট্র যে নৌ-অবরোধের কথা বলছে, তা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এর জবাব অবশ্যই দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

/এআই 

Logo