×
Logo

আন্তর্জাতিক

আজই পাকিস্তানের উদ্দেশে রওনা হতে পারেন জে. ডি. ভ্যান্স: সিএনএন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৮ এএম

আজই পাকিস্তানের উদ্দেশে রওনা হতে পারেন জে. ডি. ভ্যান্স: সিএনএন

ইরান যুদ্ধ ইস্যুতে নতুন দফার আলোচনায় অংশ নিতে আজই পাকিস্তানের উদ্দেশে রওনা হতে পারেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স। তার সঙ্গে শীর্ষ মার্কিন কর্মকর্তারাও থাকবেন বলে জানিয়েছে সিএনএন। 

সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক বুধবার ইসলামাবাদে হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে দুই দেশের পাল্টাপাল্টি কঠোর বক্তব্যের কারণে পরিস্থিতি এখনও অনিশ্চিত বলে জানানো হয়েছে।

হোয়াইট হাউস সিএনএনকে জানিয়েছে, সফরের নির্দিষ্ট সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে প্রতিনিধি দল শিগগিরই রওনা হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত যুদ্ধবিরতির সময়সীমা বুধবার সন্ধ্যায় শেষ হওয়ার কথা। এর আগেই আলোচনা শুরু হচ্ছে। ট্রাম্প বলেছেন, সমঝোতা না হলে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর সম্ভাবনা ‘খুবই কম’।

/এআই

Logo