×
Logo

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে 'ব্লেইম গেম' খেলছে যুক্তরাষ্ট্র: ইসমাইল বাঘাই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০২:০২ পিএম

ইরানের বিরুদ্ধে 'ব্লেইম গেম' খেলছে যুক্তরাষ্ট্র: ইসমাইল বাঘাই

ইরানের বিরুদ্ধে ব্লেইম গেম খেলছে যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। সোমবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

তিনি বলেন, ইতিবাচক ভূমিকা রাখার পরিবর্তে ওয়াশিংটন এখনো দোষ চাপানোর পথেই হাঁটছে। তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সত্য বক্তব্য আশা করা যায় না, কারণ তারা সবসময়ই ইরানের বিরুদ্ধে অভিযোগ তোলে এবং ভবিষ্যতেও তুলবে।

বাঘাই আরও বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র মোটেও 'আন্তরিক নয়' বলেই মনে হচ্ছে।

/এআই 

Logo