×
Logo

আন্তর্জাতিক

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২জনের মৃত্যুদণ্ড কার্যকর ইরানে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২জনের মৃত্যুদণ্ড কার্যকর ইরানে

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত দুই ব্যক্তি স্পেশাল ট্রেনিং গ্রহণ করেছিলেন। এই প্রশিক্ষণের মধ্যে ছিল নিরাপদ যোগাযোগব্যবস্থা ব্যবহার এবং বিস্ফোরক প্রজেক্টাইল তৈরি।

অভিযুক্ত দুই ব্যক্তি ইরানের সামরিক ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের পাশাপাশি নিজেদের কর্মকাণ্ডের ভিডিও তাদের নিয়ন্ত্রণকারীদের কাছে পাঠাতেন। এর বিনিময়ে তারা ক্রিপ্টোকারেন্সিতে পারিশ্রমিক গ্রহণ করতেন।

২০২৫ সালে অন্তত ১ হাজার ৬৩৯ জনের ফাঁসি কার্যকর করেছে ইরান, যা ১৯৮৯ সালের পর সর্বোচ্চ। ২০২৪ সালে যেখানে ৯৭৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তার তুলনায় ২০২৫ সালে এই সংখ্যা ৬৮ শতাংশ বেড়েছে। নিহতদের মধ্যে ৪৮ জন নারীও রয়েছেন, যাদের ফাঁসি দেওয়া হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র যদি বর্তমান সংকট থেকে টিকে যায়, তাহলে দমন-পীড়নের হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ড আরও ব্যাপকভাবে ব্যবহারের ঝুঁকি রয়েছে।

/এআই 


Logo