যুক্তরাষ্ট্র-ইরান
নিরাপত্তা শঙ্কায় ভ্যান্সের যাত্রা বাতিল, দ্বিতীয় দফা আলোচনায় যোগ দিতে ইরানের শর্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৮:১১ এএম
ইরানের সাথে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য আজ পাকিস্তান পৌঁছাবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। তবে নিরাপত্তা শঙ্কায় শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। খবর, তাসনিম নিউজের।
আলোচক দলে থাকছেন— বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনীতিক জারেড কুশনার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট রীতিমতো হুঁশিয়ারি দেন তেহরানকে। তিনি বলেন, ইরান এবার মার্কিন প্রস্তাব গ্রহণ না করলে; গুড়িয়ে দেয়া হবে তাদের বিদ্যুৎকেন্দ্র, সেতুসহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনা।
অন্যদিকে, হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ আরোপ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ওয়াশিংটন— এমন অভিযোগ তেহরানের।
অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত দেশটি কোনো আলোচনায় যাবে না, এমনটাই জানিয়েছে ইরানের একাধিক গণমাধ্যম।
/এমএইচআর