×
Logo

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত, দাবি আইডিএফের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত, দাবি আইডিএফের

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গত দুই দিনে অন্তত দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে চলমান সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলি সেনাদের মোট মৃত্যুর সংখ্যা অন্তত ১৫ জনে পৌঁছেছে।

আইডিএফ-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার রিজার্ভ সার্জেন্ট ফার্স্ট ক্লাস লিডর পোরাত (৩১) নিহত হন। এর একদিন আগে, রিজার্ভ সার্জেন্ট মেজর বারাক কালফন নিহত হন।

এছাড়াও পৃথক দুটি ঘটনায় আরও ১২ জন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ, তবে ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সম্প্রতি কার্যকর হওয়া ১০ দিনের যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে হতাহতের এই ঘটনা ঘটল।

এদিকে একই দিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন দাবি করেন, লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর এক ফরাসি সদস্য নিহত হয়েছেন।

/এআই

Logo