×
Logo

আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পিএম

বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর

ইয়েমেনের বাব-এল মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি টুডে।

সানায় হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন নীতি চালিয়ে যান যা তাদের মতে শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, তাহলে বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে হুসেইন আল এজ্জি জানান, সানা যদি বাব আল-মান্দেব বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে মানুষ কিংবা জিন, কেউই একে পুনরায় খুলতে পারবে না। 

/এআই 

 


Logo