×
Logo

আন্তর্জাতিক

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার

‘কমব্যাট ইউনিট’ গঠন করেছেন ইরানের আইনপ্রণেতারা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 'অস্ত্র হাতে নিতে' প্রস্তুত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪১ পিএম

‘কমব্যাট ইউনিট’ গঠন করেছেন ইরানের আইনপ্রণেতারা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 'অস্ত্র হাতে নিতে' প্রস্তুত

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজিবাবায়ি এক জনসমাবেশে বলেন, হরমুজ প্রণালিকে ঘিরে একটি বিশেষ ‘কমব্যাট ইউনিট’ গঠন করেছেন আইনপ্রণেতারা, যেখানে সব এমপি অংশ নিয়েছেন। রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়। 

তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াতে প্রয়োজনে তারা 'অস্ত্র হাতে নিতে' প্রস্তুত।

এর আগে, ফারস নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে হাজিবাবায়ি বলেন, খার্গ দ্বীপসহ যেকোনো স্থানে সম্ভাব্য স্থলযুদ্ধের জন্য এই ইউনিট গঠন করা হচ্ছে। সেখানে যুক্তরাষ্ট্র সেনা মোতায়েন করতে পারে বা তার ভাষায় 'অস্থিরতা সৃষ্টি' করতে পারে।

/এআই 

Logo