তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলায় নারীকে মারধর, বিজেপি নেতা গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১০:১০ পিএম
তৃণমূলকেই ভোট দেবেন— এই কথা বলায় কন্যার সামনে এক গৃহবধুকে মারধরের অভিযোগ উঠার পর এক প্রহ্লাদ শাহ নামের এক বিজেপি নেতা গ্রেফতার করা হয়েছে।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৭ এপ্রিল) পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বাঙালপাড়া এলাকার বাসিন্দা শ্রাবণী চক্রবর্তীর বাড়িতে বিজেপির একটি প্রতিনিধি দল নির্বাচনী প্রচারে যায়। কিন্তু বিজেপি নেতারা শ্রাবণীকে পদ্ম চিহ্নে ভোট দেওয়ার জন্য চাপ দিতে থাকেন বলে অভিযোগ করেছেন তিনি।
আর শ্রাবণী চক্রবর্তী জানিয়ে দেন, তার ভোট পাবে তৃণমূল। এ কথা শুনেই নাকি মেজাজ হারান প্রহ্লাদ শাহ নামে এক বিজেপি নেতা। তিনি সকলের সামনে শ্রাবণীকে চড় মারেন। এমনকি তার ছোট মেয়ের গালেও থাপ্পড় মারেন। স্ত্রী-কন্যাকে মারধরের প্রতিবাদ করায় শ্রাবণীর স্বামীকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
এই ঘটনার পর পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ।
/এমএন