ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৪ এএম
ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে তেহরানের সঙ্গে ওয়াশিংটন কাজ করবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান। তবে ট্রাম্পের এই দাবিকে পুরোপুরি নাকচ করে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের মাটির মতোই পবিত্র। কোনো অবস্থাতেই তা কোথাও স্থানান্তর করা হবে না।
এর আগে, ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে যৌথভাবে বড় বড় খনন যন্ত্র ব্যবহার করে নিউক্লিয়ার ডাস্ট তুলবো। হামলার গভীরতার কারণে বড় আকারের যন্ত্রের প্রয়োজন হবে। এরপর ওই পারমাণবিক অবশিষ্টাংশগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে। পুরো প্রক্রিয়াটি খুবই সোজা।
/এসআইএন