×
Logo

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি খুলতে সর্বোচ্চ চেষ্টা করব: স্টারমার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম

হরমুজ প্রণালি খুলতে সর্বোচ্চ চেষ্টা করব: স্টারমার

ইরান যুদ্ধের প্রভাব কমানো এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর বিবিসির। 

শুক্রবার (১৭ এপ্রিল) প্যারিসের এলিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরনের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্টারমার বলেন, স্থায়ী যুদ্ধবিরতি ও সমঝোতা হওয়া উচিত এবং হরমুজ প্রণালি খোলা থাকা উচিত। এই নীতির ভিত্তিতে দেশগুলোর একটি জোট গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, এটি আমাদের সবার স্বার্থে জরুরি। কারণ ইরানের যুদ্ধ যা ঘটছে, তা আমাদের প্রত্যেকের অর্থনীতিতে প্রভাব ফেলছে। এ কারণেই দেশগুলো একত্রিত হচ্ছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, এটি বাস্তবায়নে কূটনৈতিক ও রাজনৈতিক উদ্যোগ দরকার, সরবরাহ ও অর্থনৈতিক সমন্বয় দরকার, পাশাপাশি কিছু সামরিক পরিকল্পনাও প্রয়োজন। আজ আমরা সেটিই করতে একত্র হচ্ছি।

উল্লেখ্য, আজ বিকেলে স্টারমার ও ম্যাকরন প্রায় ৪০টি দেশের ভার্চুয়াল বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন। বৈঠকের লক্ষ্য হলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপদ পথ পুনরুদ্ধারে বহুপাক্ষিক মিশন গঠন করা।

/এনএ



Logo